কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৪:২৯ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ত্বক ঝকঝকে রাখবে তরমুজ

ছবি :সংগৃহীত
ছবি :সংগৃহীত

ঋতুর পালাবদলের সঙ্গে সঙ্গে এর প্রভাব পড়ে ত্বকেও। ফলে রূপচর্চার রুটিনও পরিবর্তন করা জরুরি হয়ে পরে। শীতের রূপচর্চা আর গরমের রূপচর্চার মধ্যে পার্থক্য রয়েছে।

কারণ দুই মৌসুমের সমস্যার মধ্যেও ভিন্নতা আছে। গরমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন। তার জন্য শুধু প্রসাধনী ব্যবহার করলে চলবে না। ভেতর থেকেও যেন ত্বক ভালো থাকে সেজন্য মৌসুমি বিভিন্ন ফল খেতে হবে।

গরমে বিভিন্ন ধরনের মৌসুমি ফল পাওয়া যায় বাজারে। তরমুজ তার মধ্যে অন্যতম। শুধু পেটের খেয়াল রাখতে নয়, গরমে ত্বকের যত্ন নিতেও তরমুজ খুব উপকারী। ব্রণের সমস্যা গরমে বেশি হয়।

ত্বক ঝকঝকে রাখতে ব্যবহার করতে পারেন তরমুজের কিছু প্যাক, জেনে নিন কী কী-

তরমুজ ও কলার ফেসপ্যাক

কলা ত্বককে খুব ভালোভাবে আর্দ্র রাখতে সাহায্য করে। এটা পটাশিয়াম ও ময়েশ্চারাইজার সমৃদ্ধ ফল যা শুষ্ক ত্বক আর্দ্র রাখে। কলাতে আছে ভিটামিন এ, যা ত্বক মসৃণ রাখে এবং শুষ্ক ত্বকের সমস্যা দূর করে।

ত্বক সুন্দর রাখার জন্য কলার ভূমিকা অনবদ্য। তরমুজ ও কলা যদি ত্বকের যত্নে কাজে লাগান, সুফল পাবেন। এক কাপ তরমুজ ও দুটি পাকা কলা একসঙ্গে মেখে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে।

বাইরে থেকে ফিরে এ প্যাক ত্বকে মাখুন, ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। দেখবেন মুহূর্তেই ত্বক টানটান ও মসৃণ হয়ে যাবে।

টকদই ও তরমুজ

গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য তরমুজ এবং টকদই খুবই উপকারী। তাই এ দুটি উপদান দিয়েই বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। ফেটানো টকদইয়ের মধ্যে তরমুজ আর সামান্য মধু মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। তারপর ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখলেই ত্বক হবে উজ্জ্বল।

তরমুজ ও টমেটোর রস

ত্বকের ছিদ্রমুখ থেকে ময়লা পরিষ্কার করতে টমেটোর জুড়ি মেলা ভার। তরমুজ এবং টমেটোর রস একসঙ্গে মিক্সড করে ব্যবহার করলে বাড়তি সুফল মিলবে।

বিশেষ করে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এ মিশ্রণটি সত্যিই দারুণ কাজ করে। তরমুজের ক্বাথের সঙ্গে টমেটোর রস মিশিয়ে প্যাক বানাতে পারেন। কয়েক মুহূর্তে ত্বকে আসবে দারুণ জেল্লা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১০

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১১

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১২

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৩

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

১৪

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

১৫

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

১৬

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

১৭

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

১৮

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

১৯

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

২০
X