কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৭:১৯ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ভালো তরমুজ চেনার উপায় 

তরমুজ। ছবি : সংগৃহীত
তরমুজ। ছবি : সংগৃহীত

একদিকে গরম অপরদিকে রমজানকে কেন্দ্র করে বাজারে চাহিদা বেড়েছে তরমুজের। গ্রীষ্মের রসালো এই ফল পানিশূন্যতা রোধ করে। এই তরমুজ ভালো হবে কিনা। তরমুজ পাকা এবং মিষ্টি হবে কিনা এমন প্রশ্ন সকল ক্রেতার মুখে। দেখেশুনে কিনে বাসায় নিয়ে আসার পর দেখা যায় রসহীন ও ফ্যাকাশে তরমুজ দিয়ে দিয়েছেন দোকানি। কীভাবে চিনবেন আপনি যে তরমুজ ক্রয় করছেন সেটি ভালো হবে কিনা। চলুন জেনে নেওয়া যাক।

তরমুজের যে অংশ দীর্ঘদিন মাটির উপর থাকে, সেই অংশ হলুদ হয়ে যায়। তরমুজ কেনার আগে তাই লক্ষ করুন হলদে দাগ আছে কিনা। বড় হলুদ দাগ থাকা মানে তরমুজটি ঠিকমতো পেকে যাওয়ার পর জমি থেকে ওঠানো হয়েছে। সাদাটে দাগ আছে এমন তরমুজ কিনবেন না।

তরমুজ গোলাকার হতে পারে কিংবা ওভাল আকৃতির হতে পারে। তবে কাটা-ছেঁড়া বা একদিক বড় একদিক ছোট এমন তরমুজ কিনবেন না। এসব তরমুজে রস হয় না বেশি।

রসে টইটম্বুর তরমুজ হবে ভারী। তরমুজ হাতে নিয়ে যদি হালকা বা ফাঁপা মনে হয়, তবে বুঝবেন সেটি ঠিকমতো পাকার আগেই চলে এসেছে বাজারে।

তরমুজের গোড়ায় শুকিয়ে যাওয়া অংশ থাকলে বুঝবেন সেটি ঠিক মতো পেকেছে। তরমুজের গায়ে টোকা দিয়ে দেখুন। ভারী আওয়াজ আসলে সেটি রসালো ও পাকা। তরমুজের গোড়ায় শুকিয়ে যাওয়া অংশ থাকলে বুঝবেন সেটি ঠিক মতো পেকেছে।

বিক্রেতারা বলছেন, আসলে তরমুজ কেমন হবে, তা নির্ভর করে ভাগ্যের ওপর। তারা সবসময় চান ক্রেতাদের হাতে ভালো তরমুজটি তুলে দিতে। এ জন্য প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর করেন। হাতে থাপ্পড় দিয়ে দেখেন তরমুজ কেমন শব্দ করে।

তিনি বলেন, ক্রেতা যখন আমাদের জিজ্ঞাসা করেন, তখন আমরা কয়েকটাতে বাড়ি দিয়ে দেখে যেটা একটা ভরাট মনে হয়, সেটাই নিতে বলি। বাকিটা আল্লাহর ইচ্ছা। অনেক ক্রেতাই ইদানীং রং দেখে কিনতে চায়। আমরা তখন আর কিছু বলি না। দোকানে সব ভালোগুলাই আনি। তারপরেও কিছু মিষ্টি বা পানি কম থাকে।

কৃষিবিদরা বলেন, তরমুজ বাইরে থেকে কখনোই বোঝা যাবে না সেটি পুরোপুরি মিষ্টি হবে কি না। তবে তরমুজের ভালো-মন্দ নির্ভর করে পরিপক্বতার ওপর। যদি কোনো ক্রেতা বুঝতে পারেন, তরমুজটি পরিপক্ব হয়েছে, তবেই তিনি সেটা কিনে লাভ করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X