কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

জেনে নিন, কী আছে আজ আপনার ভাগ্যে?

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেই আজকের রাশিফল—

মেষ : ছুটিতে কাছাকাছি কোথাও যাওয়ার পরিকল্পনা থাকতে পারে। দিনের শুরুতে সুখবর পেতে পারেন। সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে ঝামেলা হতে পারে। মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে। নতুন কাজ শুরুর সুযোগ পাবেন। শ্রাবণের বৃষ্টিভেজা দিনে বাড়িতে অতিথি আসতে পারে।

বৃষ : বাড়ি থেকে অতিথিরা বিদায় নেবে। চাকরি ও ব্যবসায় সচেতন হতে হবে। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। মনে তিক্ততা জন্মাতে পারে। পরিবারের পরিবেশ ভালো থাকবে। বিবাহিত ব্যক্তিরা আজকের দিনে সংসারের প্রতি বিশেষ নজর দেবেন।

মিথুন : শিশুদের শরীরের যত্ন নিন। দীর্ঘদিনের কোনো কাজ ফেলে না রেখে আগে সেটা শেষ করুন। নিজের ভালোলাগার কাজ করার সময় পাবেন। পরিবারের সদস্যরা আপনার কোনো সামাজিক কাজ নিয়ে খুশি হবেন। বেশি অর্থ উপার্জন করতে পারবেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে।

কর্কট : কেনাকাটা কমিয়ে সঞ্চয়ের দিকে মন দিন। সামনে খরচ বাড়বে। ব্যয় কিছুটা বাড়বে। চাকরির ক্ষেত্রে ভালো সুযোগের সঙ্গে বকেয়া ঋণ ফেরত পাওয়ারও সম্ভাবনা আছে। আপনার ব্যক্তিত্ব অন্যদের ভালো কাজে উৎসাহ দেবে। দিনের শুরুটা খারাপ হতে পারে।

সিংহ : কাছের বন্ধু এবং আত্মীয়দের থেকে নিজের ব্যাপারে কোনো ভালো কথা শুনবেন। যারা কাজের খোঁজ করছেন তারা তাদের বন্ধুদের থেকে ভালো কাজের সুযোগ পাবেন। পরিবারের কেউ আপনার সঙ্গে সময় কাটাবে সন্ধ্যাবেলা। নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা : ভালোবাসার মানুষের কাছ থেকে সুখবর পেতে পারেন। আয়ের হিসেবে ব্যয় করতে পারবেন না। অবসর সময় নিজের শখ পূরণে কাজে লাগাতে পারেন। বাড়িতে অতিথির আগমন ঘটবে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

তুলা : কাছের মানুষদের সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি ভালো ফল আনবে। পরিবারের ছোট সদস্যের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো খবর পাবেন। পরিবার এবং বন্ধুদের সঙ্গে সুন্দর দিন কাটানোর সুযোগ।

বৃশ্চিক : কাজের জায়গার শত্রুরাও প্রশংসা করবে আপনার কাজের। সঞ্চিত অর্থ পরিবারের বয়স্কদের শারীরিক কাজে ব্যবহার করতে হতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। অহেতুক ঝামেলা এড়িয়ে চলা ভালো।

ধনু : ভালোবাসার মানুষের জন্য সময় খুঁজে বের করতে পারবেন। আত্মীয়রা ঋণ নিয়ে ফেরত দিতে দেরি করবে। অফিস থেকে ফেরার সময় কোনো কারণে অর্থ ব্যয় হতে পারে। অতিরিক্ত সময় সামাজিক কাজে ব্যয় করলে সুনাম বাড়বে।

মকর : ফাঁকা সময় সঙ্গীর সঙ্গে কাটান। পারিবারিক কোনো বিবাদ হলে তা এড়িয়ে যান। ভালোবাসার মানুষের কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। গৃহে অতিথি যোগ। সেই সঙ্গে ব্যয়ও বাড়বে।

কুম্ভ : অসুস্থ আত্মীয়ের জন্য মানসিক উদ্বেগ থাকবে। বেশি অর্থ উপার্জনের সুযোগ পাবেন। মানসিক শান্তি বজায় থাকবে। আপনার ব্যবহার অন্যদের মুগ্ধ করবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।

মীন : ফুরফুরে মেজাজে কাটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ নয়। অফিসে পদস্থদের কাছ থেকে অনেক প্রশংসা পাবেন। বন্ধুদের সঙ্গে ঝগড়া করে মূল্যবান সময় নষ্ট করবেন না। পরিবারের সবার সঙ্গে সুন্দর দিন কাটানোর সুযোগ পাবেন। ছুটির দিনে ঘুরতে যাওয়ার যোগ আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X