কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

মাউশিতে একসঙ্গে ২৮ জনের সংযুক্তি বাতিল

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গ্রাফিক্স : কালবেলা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গ্রাফিক্স : কালবেলা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে একসঙ্গে ২৮ জন সংযুক্ত কর্মকর্তার আদেশ বাতিল করে নিজ নিজ কলেজে ফেরত পাঠানো হয়েছে। গত ১ জুলাই এই আদেশ জারি করা হয়েছে। তবে কী কারণে মাউশি এই সিদ্ধান্ত নিয়েছে তা জানা যায়নি।

মাউশি সূত্রে জানা গেছে, এসব কর্মকর্তা পদোন্নতি ও স্থায়ীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতেন। কিন্তু হঠাৎ করেই তাদের সংযুক্তি বাতিল করায় এসব গুরুত্বপূর্ণ কাজে দীর্ঘসূত্রতা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সূত্র আরও বলছে, সম্প্রতি অনুষ্ঠিত বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন নির্বাচনকে ঘিরেই এই আদেশ জারি হয়েছে। সেই নির্বাচনে একটি নির্দিষ্ট প্যানেলকে সমর্থন দিয়েছেন এসব কর্মকর্তারা। সে কারণেই তাদের সংযুক্তি বাতিল হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংযুক্তির আদেশ বাতিল হওয়া একজন কর্মকর্তা জানান, সংযুক্তি বাতিল করে যেহেতু অফিস আদেশ জারি করা হয়েছে, তাই আমাদের এটা মেনে নিতেই হবে। তবে পূর্বের কলেজে ফেরত না পাঠিয়ে নতুন কোনো কলেজে পদায়ন দিলে ভালো হতো।

বিসিএস শিক্ষা ক্যাডারদের নির্বাচনে অংশ নেওয়া একটি প্যানেলের একজন প্রার্থী বলেন, নির্বাচনে একটি নির্দিষ্ট প্যানেলকে সমর্থন দেওয়ায় ওই কর্মকর্তাদের সংযুক্তি বাতিল করা হয়েছে- এমনটাই শুনতে পাচ্ছি। তবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১০

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১১

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১২

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৩

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৪

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৫

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৬

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৭

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৯

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

২০
X