কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে আহত শিক্ষার্থীদের পাশে ড্যাবের চিকিৎসকরা

আন্দোলনরত আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ছবি : কালবেলা
আন্দোলনরত আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মী ও বহিরাগতদের হামলায় গুরুতর আহতদের পাশে দাঁড়িয়েছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী আহত শিক্ষার্থীদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দেখতে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।

জানা গেছে, ড্যাবের নেতারা কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার বিষয়ে বিভিন্ন খোঁজখবর নিয়ে পাশে থাকার আশ্বাস দেন। একইসঙ্গে ছাত্রলীগের হামলার নিন্দা ও তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১০

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১১

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১২

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৩

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১৬

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১৭

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১৮

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

১৯

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

২০
X