কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০১:৩৩ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

টেন মিনিট স্কুলে বিনিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে মুখ খুললেন পলক

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে বক্তব্য দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে বক্তব্য দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বাতিল করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এর কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এ তথ্য জানান।

কী কারণে বিনিয়োগ বাতিল করা হয়েছে সেটা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ বাতিলের কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ।’

তিনি বলেন, প্রথমত হচ্ছে- আমাদের যেহেতু এটা একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আমাদের কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে। আমাদের কাছে শত শত আবেদন আসে বিনিয়োগের জন্য। সেখান থেকে আমরা ৩৬টি কোম্পানিতে প্রায় ১২০ কোটি টাকা বিনিয়োগ করেছি। আরও প্রায় ৫০টির মতো কোম্পানি বিনিয়োগের প্রক্রিয়াধীন আছে।

তিনি বলেন, ‘যেসব কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে বলে খবর ছড়াচ্ছে, সেই ভিত্তিতে বলবো, কেউ যদি বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে বিতর্ক তোলে, এসব আদর্শের বিরুদ্ধে অবস্থান নেয়, সেখানে সরকার ব্যবস্থা নেবেই।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠানই হোক না কেন, তাদের অবশ্যই বাংলাদেশের প্রতি, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা- এগুলোকে সমুন্নত রাখা উচিত।

এ বিষয়ে প্রতিমন্ত্রী পলক মঙ্গলবার দুপুরে কালবেলাকে বলেন, কোন প্রতিষ্ঠান বিনিয়োগ চাইলে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি গোপনীয়তার চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে উভয়পক্ষই কিছু ধরনের তথ্য প্রকাশ করতে পারে না। তাই টেন মিনিট স্কুলকে কেন বিনিয়োগ করা যাচ্ছে না, সেই কারণ প্রকাশ্যে বলতে পারছি না। কারণ এর সঙ্গে তাদের সুনাম জড়িত থাকে। তারা হয়তো অন্য কোথাও ফান্ডিং এর জন্য পিচ করবে। তবে তাদেরকে অবশ্যই জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X