কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১২:৪১ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ডিবির অভিযান

নয়াপল্টনে ডিবির অভিযান। ছবি : কালবেলা
নয়াপল্টনে ডিবির অভিযান। ছবি : কালবেলা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও ঢাকা মহানগর পুলিশের সদস্যরা। অভিযানের নেতৃত্বে রয়েছেন ডিবি প্রধান হারুন-অর-রশিদ।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করেন তারা।

অভিযানে বিএনপি কার্যালয় থেকে পাঁচ শতাধিক বাঁশের লাঠি, একশ ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন ডিবি প্রধান হারুন-অর-রশিদ।

এ ছাড়া, কার্যালয়ের নীচ ও তৃতীয় তলায় বিএনপি মহাসচিবের কক্ষ থেকে ব্যানার-ফেস্টুন উদ্ধার করা হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বাসে আগুন দেওয়ার পর অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান ডিবি প্রধান।

তিনি বলেন, একটি মহল চলমান কোটা আন্দোলনকে ভিন্ন পথে মোড় দেওয়ার চেষ্টা করছে। আর্থিক সহায়তা, লাঠি ও অস্ত্র দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। আমাদের কাছে দায়ীদের নাম ও নম্বর রয়েছে। আমরা শিগগিরই তাদের গ্রেপ্তার করব।

এদিকে, অভিযানে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X