কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৮:০৭ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

শান্তিনিকেতনে তথ্যমন্ত্রী

কলকাতায় চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
কলকাতায় চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

কলকাতায় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে ভারত সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘বাংলাদেশ ভবন' পরিদর্শন করেছেন।

বুধবার (২৬ জুলাই) দুপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে পৌঁছলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অশোক কুমার মাহাতো মন্ত্রী ড. হাছানকে স্বাগত জানান। তথ্যমন্ত্রীর সহধর্মিণী নুরান ফাতেমা তার সঙ্গে ছিলেন। মন্ত্রী রেজিস্ট্রারের হাতে নৌকা স্মারক তুলে দেন।

রাজনীতি ও মন্ত্রিত্বের দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন শিক্ষকতায় যুক্ত পরিবেশবিদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ সময় বিশ্বভারতীর পাঠাগার পরিদর্শনে যান এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমসহ শিক্ষাদান বিষয়ে মতবিনিময় করেন। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন এ সময় উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতার নন্দন ১ চলচ্চিত্র কেন্দ্রে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় ও উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং প্রখ্যাত চলচ্চিত্রকার গৌতম ঘোষকে সঙ্গে নিয়ে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বাংলাদেশের চলচ্চিত্র তারকা ফেরদৌস, পূর্ণিমা, অরুণা বিশ্বাস, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মামুনুজ্জামান ও গৌতম সাহা এ উৎসবে যোগ দিচ্ছেন। ২৯ থেকে ৩১ জুলাই নন্দন ১ ও ২ হলে বাংলাদেশের ২৪টি সিনেমা প্রদর্শিত হবে।

উৎসব উদ্বোধনের আগে কলকাতা প্রেস ক্লাবে 'মিট দ্য প্রেস' এবং 'ইন্দো বাংলা কাউন্সিল ফর কমার্শিয়াল অ্যান্ড কালচারাল কোলাবরেশন' আয়োজিত সুশীল সমাজ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে যোগ দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১০

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১১

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১২

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৩

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৪

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৬

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৭

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৮

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৯

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

২০
X