কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৪:৪৯ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের দায়িত্ব পালনে বাধা : ছাত্র শক্তির আহ্বায়ক আখতার রিমান্ডে

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। ছবি : সংগৃহীত
ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। ছবি : সংগৃহীত

পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানার মামলায় ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নিজাম উদ্দিন ফকির এ তথ্য জানিয়েছেন।

এদিন আখতার হোসেনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক এস এম এলিস মাহমুদ। শুনানি শেষে আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আখতার হোসেনসহ কয়েকজন শিক্ষার্থী টিএসসিতে জড়ো হন। এ সময় তাদের টিএসসি থেকে সরে যাওয়ার আহ্বান করে পুলিশ। একপর্যায়ে বসে পড়েন আখতার হোসেন। তখন তাকে কয়েকজন পুলিশ সদস্য প্রিজনভ্যানে তুলে নেন।

পরে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার আখতার হোসেনের নামে শাহবাগ থানায় মামলায় করেন ওই থানার উপ-পরিদর্শক সানারুল হক। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X