কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কোটা সংস্কার আন্দোলনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন

মন্ত্রিপরিষদ বিভাগের লোগো। গ্রাফিক্স : কালবেলা
মন্ত্রিপরিষদ বিভাগের লোগো। গ্রাফিক্স : কালবেলা

কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষে নিহতের ঘটনায় এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে কমিশনের দায়িত্ব দিয়ে কমিশন গঠনের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিশনকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সরকারের এক তথ্যবিরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, গত ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য এ কমিশন গঠন করা হয়েছে।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক জানান, প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলুরুজ্জামানকে বিচার বিভাগীয় কমিটির দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তাব তৈরি করা হয়েছে। এই প্রস্তাব প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে বিশ্বাস করেন আইনমন্ত্রী।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। একই সঙ্গে পিতৃতুল্য নাগরিক হিসেবে সহিংসতা বন্ধ করা, আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করার জন্য আন্দোলনকারী কোমলমতি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান আইনমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X