কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০১:২০ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক শাহজাহান মিয়ার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) এক শোকবার্তায় তিনি মরহুম শাহজাহান মিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এম শাহজাহান মিয়া অত্যন্ত প্রতিভাবান এবং দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন। সাংবাদিক হিসেবে তার পেশাগত দক্ষতা ও একাগ্রতা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয়। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি হলো। মুক্তিযুদ্ধেও তার অসামান্য অবদান রয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে এম শাহজাহান মিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন শাহজাহান মিয়া। সম্প্রতি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ছিলেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার জানাজা হবে। পরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X