কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৮:০৯ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সহিংসতায় আহতদের দেখতে সোহরাওয়ার্দী মেডিকেলে প্রধানমন্ত্রী

সহিংসতা চলাকালে গুলিতে আহত মকবুল মডেল স্কুল উত্তরার দ্বিতীয় শ্রেণির ছাত্র মো. কাউসারকে আদর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিএমও
সহিংসতা চলাকালে গুলিতে আহত মকবুল মডেল স্কুল উত্তরার দ্বিতীয় শ্রেণির ছাত্র মো. কাউসারকে আদর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিএমও

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের খোঁজ নিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালে পৌঁছান। এরপর আহতদের সম্পর্কে খোঁজখবর নেন তিনি। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

হামলার নৃশংসতার কথা শুনে এবং আহতদের শরীরে আঘাতের তীব্রতা দেখে এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

পরিদর্শনকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালক ডা. মো. শফিউর রহমান আহতদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এর আগে গত শনিবার (২৭ জুলাই) সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এরও আগে গত শুক্রবার (২৬ জুলাই) সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X