কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কে হলেন নতুন ডিবিপ্রধান

মহা. আশরাফুজ্জামান। ছবি : সংগৃহীত
মহা. আশরাফুজ্জামান। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনারের দায়িত্ব থেকে হারুন অর রশীদকে সরানো হয়েছে। তার স্থলে এখন থেকে দায়িত্ব পালন করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান।

বুধবার (৩১ জুলাই) রাতে পুলিশ সদর দপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে পদায়ন হয়েছেন।

অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মহা. আশরাফুজ্জামানকে ডিবির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন।

এদিকে পৃথক আরেকটি আদেশে ডিএমপির যুগ্ম কমিশনার পদ মর্যাদার তিন কর্মকর্তার রদবদল হয়েছে। বিপ্লব কুমার সরকারকে ডিএমপির অপারেশন শাখা থেকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ, সঞ্জিত কুমার রায়কে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ থেকে গোয়েন্দা-উত্তর ও খোন্দরকার নুরুন্নবীকে গোয়েন্দা-উত্তর থেকে ডিএমপির অপারেশন শাখায় বদলি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X