কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১০:৩৫ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

৫৮ দলীয় সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে আমুর বৈঠক

আমির হোসেন আমুর সঙ্গে ৫৮ দলীয় সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) নেতাদের সাক্ষাৎ। ছবি : কালবেলা
আমির হোসেন আমুর সঙ্গে ৫৮ দলীয় সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) নেতাদের সাক্ষাৎ। ছবি : কালবেলা

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সঙ্গে সাক্ষাৎ করেছেন ৫৮ দলীয় সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) নেতারা।

আরও পড়ুন : রাতেই দলে দলে পল্টনে ঢুকছে বিএনপি নেতাকর্মীরা

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নিউ ইস্কাটনের বাসায় ইউএনএ'র শরিক দলগুলোর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এতে নেতৃত্ব দেন জোটের মহাসচিব খন্দকার মো. ইমদাদুল হক সেলিম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং চলমান রাজনীতিতে দল ও জোটসমূহের ভূমিকা ও করণীয় বিষয়ে বৈঠক হয়। এতে দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ইউএনএ নেতারা দেশের চলমান সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে ১৪ দলীয় মহাজোটের সঙ্গে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন : রাষ্ট্রদূতদের সক্রিয়তার জন্য সাংবাদিকদের দুষলেন পররাষ্ট্রমন্ত্রী

বৈঠকে উপস্থিত ছিলেন- সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র আলতাফ হোসাইন মোল্লা, প্রধান সমন্বয়কারী শাহ ওয়ালিউল্লাহ ফরহাদ, ডেমোক্রেটিক পিপলস পার্টি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ পার্টির চেয়ারম্যান শরিফ হাজারী, বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি চেয়ারম্যান আজহারুল ইসলাম, গ্রামীণ কল্যাণ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ হায়দার আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টির চেয়ারম্যান আবু সালেহ্ মো. ফিরোজ মল্লিক, ইসলামিক সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান তালিবুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১০

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১২

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৪

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৫

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৬

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৭

সবার আগে নকআউটে কারা

১৮

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৯

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

২০
X