কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৮:০৪ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রদূতদের সক্রিয়তার জন্য সাংবাদিকদের দুষলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত

সাংবাদিকদের কারণে বিদেশি রাষ্ট্রদূতরা অতিরিক্ত সক্রিয় এবং বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়েও মাতব্বরি করেন বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কথা বলা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। এটা বন্ধ করা উচিত। এখন সময় এসেছে এটা বন্ধ করার।

আরও পড়ুন : মহাসমাবেশের আগেই বিএনপির ৪৭৩ নেতাকর্মী কারাগারে

বৃহস্পতিবার (২৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ‘দেশ এগিয়ে চলছে’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. দীপু মনি। স্বাগত বক্তব্য রাখেন বইটির সম্পাদক বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমেদ। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমান নজিবুর রহমান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফিসহ আরও অনেকে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন : পিঠ দেয়ালে ঠেকে গেছে ঘরে বসে থাকবো না : চরমোনাই পীর

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয় ইতালিসহ ঢাকার ১৩টি মিশ‌ন। ইতোমধ্যে এই ১৩ দেশের কূটনীতিকদের ডেকে অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর রোম সফরে দেশটির কোন পর্যায়ে এই অসন্তোষ জানানো হয়েছে কিনা- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী উষ্মা প্রকাশ করে বলেন, আমরা সেখানে কিছু বলিনি। একটা ভদ্রতাজ্ঞান আছে। আপনারা (মিডিয়া) সবসময় ময়লা খুঁজতে থাকেন। আপনাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, ভালো জিনিস দেখবেন। আপনাদের কারণেই বিদেশি রাষ্ট্রদূতরা এক্সট্রা অ্যাকটিভ। রাষ্ট্রদূতরা বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়েও মাতব্বরি করেন। যেকোনোভাবেই হোক এর একটি কালচার তৈরি হয়েছে অনেকদিন ধরে। এটি বন্ধ হওয়া উচিত। এখনই সময় এটি বন্ধ করার।

আরও পড়ুন : জলকামান-রায়ট-প্রিজনভ্যান নিয়ে নয়াপল্টনে পুলিশের অবস্থান

সব রাজনৈতিক দলও তো বিদেশি কূটনীতিকদের কাছে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ অনেকদিন ধরে এই কালচার তৈরি হয়েছে। আমরা কালচারটা বন্ধ করতে চাই।

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের বক্তব্য বা হস্তক্ষেপ বন্ধে সরকার কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রীর রোম সফরে ইউরোপে নিযুক্ত বাংলাদেশি দূতদের নিয়ে বৈঠকের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী জানান, আমাদের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বলেছি, আমাদের দেশ সম্পর্কে অনেক দেশের জ্ঞান সীমিত। আমরা বিভিন্ন ইস্যুতে মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশন এ সব নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ১০টি বিশেষ ব্রিফ তৈরি করেছে। আমরা বলেছি, আপনারা এটা শেয়ার করেন।

তিনি আরও জানান, আমরা আগুনসন্ত্রাসী নিয়েও বই তৈরি করেছি। সেগুলো বিদেশিদের জানাতে বলেছি। তাতে তারা আহমকের মতো হঠাৎ করে বিবৃতি দেবে না। আপনারা তাদের সঙ্গে সাক্ষাৎ করে বড় বড় ইস্যু সম্পর্কে জানাবেন। এর ফলে বাংলাদেশ সম্পর্কে তাদের জ্ঞান বাড়বে।

ইতালিতে নতুন কর্মী নেওয়ার ক্ষত্রে কোনো সমঝোতার ব্যাপারে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা নতুন একটি প্রস্তাবনা আমাদের দিয়েছে। আমরা সেই প্রস্তাব যাচাইবাছাই করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X