কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৫:৫১ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হাতিরঝিলে ভাসছে লাশ

বিকেলে পাওয়া লাশটি হাতিরঝিলের এ অংশ থেকে উদ্ধার করা হয়। ছবি : কালবেলা
বিকেলে পাওয়া লাশটি হাতিরঝিলের এ অংশ থেকে উদ্ধার করা হয়। ছবি : কালবেলা

হাতিরঝিল থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে লাশটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। আরও লাশ আছে বলে ধারণা করা হচ্ছে।

বিকেল ৪টার দিকেও একটি ভাসমান লাশ উদ্ধার করা হয়। লাশের পকেটে পাওয়া আইডি কার্ড অনুযায়ী ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির নাম বাপ্পি আহমেদ। তিনি মিরপুরের বাসিন্দা। হাতিরঝিলের মধুবাগ অংশের লেকে লাশটি ভাসছিল।

উদ্ধারকারীদের একজন জানান, লাশটি দীর্ঘ সময় ধরে ভাসছিল। ভয়ে কেউ এগিয়ে আসছিল না। বিকেলে কয়েকজনকে নিয়ে লাশটি উদ্ধার করে পাড়ে রেখেছেন তারা। মিরপুরে নিহতের পরিবারের খোঁজে লোক পাঠানো হয়েছে। এ ছাড়া লেক ছাড়াও অন্য স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে দেশের অন্যান্য স্থান থেকেও লাশ উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের পুড়ে যাওয়া ভবন থেকে ছয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে।

এর আগে সোমবার (৫ আগস্ট) রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে জেলা ফায়ার সার্ভিস সদস্যরা তল্লাশি করে লাশগুলো উদ্ধার করে।

এ ছাড়া যাত্রাবাড়ী থেকে আজ ৩টি লাশ উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X