কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে তিনি শপথ নেন।

নতুন এই সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ড. ইউনূস।

শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টায় তিনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এ সময় তার সঙ্গে অন্য উপদেষ্টারাও থাকবেন।

এর আগে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের পর জাতির উদ্দেশে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, বিভিন্ন চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদের আইনানুগ বিচারের মাধ্যমে শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা সব মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীদের বিচার হবে।

ড. ইউনূস বলেন, আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন। তারা দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসী ও জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দিবেন। আমি জাতির পক্ষ থেকে নির্ভয়ে আনন্দচিত্তে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসার অনুরোধ করছি।

বৃহস্পতিবার ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে রাত সোয়া ৯টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শপথ পাঠ করান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১০

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১১

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১২

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৩

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৪

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৫

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৭

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৮

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৯

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

২০
X