বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ১২:৩৯ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে আসছেন জয়

রাজনীতিতে আসছেন জয়
সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ও দেশ দুটোই ছেড়েছেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশের মানুষের ওপর চরম বিরক্তি প্রকাশ করেন হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। জানান, বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ।

তার ভাষ্য, ‘এত এত উন্নয়নের পরও মায়ের অপমান করা হয়েছে।’ হাসিনার রাজনীতিতে না ফেরার কথাও জানান জয়। এমনকি নিজে রাজনীতিতে সংশ্লিষ্ট না হওয়ার ঘোষণাও দেন।

তবে ধীরে ধীরে বক্তব্য পাল্টাতে শুরু করেছেন তিনি। জানান, রাজনীতি করতে নিজের প্রস্তুতির কথা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে দেয়া সাক্ষাৎকারে জয় জানান, তার দল ও কর্মীদের বাঁচাতে যা করা দরকার তিনি তাই করবেন। প্রয়োজনে দল ও কর্মীদের বাঁচাতে রাজনীতিতে যোগ দেবেন তিনি।

জয় জানান, তার কখনো রাজনীতিতে জড়ানোর ইচ্ছা ছিল না, তবে গত কয়েক দিন দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেখানে নেতৃত্বের ঘাটতি আছে।

হাসিনাপুত্র জানান, আওয়ামী লীগের স্বার্থেই তাকে এখন সক্রিয় হতে হয়েছে। এমনকি তিনি এখন দলের সামনের সারিতে রয়েছেন বলেও দাবি করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দেয়ার পরই এমন মন্তব্য করেন জয়।

আগামী নির্বাচন নিয়ে জয় জানান, তিনি নিশ্চিত যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিজয় অর্জনও করতে পারে। বাংলাদেশে তাদের বড় সমর্থকগোষ্ঠী রয়েছে। এ সময় হাসিনার কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নেয়ার পরিকল্পনা নেই, বরং আগামী দিনগুলো তিনি ভারতেই থাকবেন বলে জানান জয়।

হাসিনাপুত্র আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার যখনই নির্বাচন দেয়ার ঘোষণা দেবে তখনই শেখ হাসিনা দেশে ফিরতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১০

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১১

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১২

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৩

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৪

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৫

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৬

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৭

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৮

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৯

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

২০
X