কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ১২:৫১ এএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ নতুন আটটি সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার (১১ আগস্ট) উপদেষ্টা পরিষদ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে। বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ পর্যায়ক্রমে বাতিল করা হবে। তবে বিতর্কিত নিয়োগগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাতিল করা হবে।

পদত্যাগের কারণে শূন্য হওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর পদে শিগগির নিয়োগ করা হবে। ডেপুটি গভর্নরদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করতে তিন সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- মুসলিম চৌধুরী, আহসান এইচ মনসুর ও নজরুল ইসলাম।

অন্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, কোটা সংস্কার আন্দোলনে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হবে। এ জন্য তাদের তালিকা দ্রুত করা হবে। কাজটি সহজ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সব হাসপাতালকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। সে অনুযায়ী তালিকা করার কাজ এগিয়ে নেওয়া হবে।

অপরদিকে আন্দোলনে শহীদদের প্রত্যেকের পরিবারকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার ও সাজা পাওয়া ৫৭ বাংলাদেশির মুক্তির জন্য পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য অবিলম্বে আলোচনা শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের সরকারের সঙ্গে কথা বলবেন।

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা প্রতিহত করা হবে। প্রধান উপদেষ্টা জরুরি ভিত্তিতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা ও তাদের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবেন।

আগামী শনিবার (১৭ আগস্ট) থেকে মেট্রোরেল চালু করা হবে। তবে কাজীপাড়া ও মিরপুর–১০ স্টেশনে ট্রেন থামবে না। এ দুটি স্টেশনের সংস্কার শেষে দ্রুত খুলে দেওয়া হবে।

এ ছাড়া অত্যাবশ্যকীয় সব পণ্যের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর-কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১০

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১১

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১২

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৩

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৪

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৫

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৬

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৭

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৮

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৯

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

২০
X