কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ১১:০২ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১২:১১ এএম
অনলাইন সংস্করণ

আইওএসএ সনদ পেল এয়ার অ্যাস্ট্রা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

দেশের সর্বকনিষ্ঠ এয়ারলাইন্স হিসেবে আইএটিএ অপারেশনাল সেফটি অডিট সনদ পেয়েছে এয়ার অ্যাস্ট্রা। কমার্শিয়াল ফ্লাইট পরিচালনা শুরু করার মাত্র ২০ মাসের মধ্যে এই মর্যাদা অর্জন করল বেসরকারি এই এয়ারলাইন্স প্রতিষ্ঠানটি।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন প্রণোদিত আইএটিএ অপারেশনাল সেফটি অডিট একটি বিশ্বমানের মানদণ্ড নিরূপণী অডিট, যা এয়ারলাইন্সের নিরাপদ পরিচালনা নিশ্চিত করে।

এয়ার অ্যাস্ট্রা’র প্রধান নির্বাহী (সিইও) ইমরান আসিফ বলেন, বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার প্রথম দিকেই এয়ার অ্যাস্ট্রার আইওএসএ নিবন্ধনের প্রয়াস আমাদের ফ্লাইটের যাত্রীদের নিরাপদ এবং নিশ্চিন্তে ভ্রমণ করার প্রতিশ্রুতি প্রদর্শন করে। যাত্রীরা এই এয়ারলাইন্সের বহরে থাকা উড়োহাজাজগুলোতে ভ্রমণ করার সময় মানসিক শান্তি নিয়ে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন।

প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপক (জনসংযোগ) সাকিব হাসান শুভ কালবেলাকে বলেন, আইওএসএ এয়ারলাইন হিসেবে এয়ার অ্যাস্ট্রা কেবল মাত্র বাংলাদেশের সবচেয়ে কম বয়সী এয়ারলাইনই নয়, বিশ্বের সর্বকনিষ্ঠ বিমান সংস্থাগুলোর মধ্যেও পরিণত করেছে।

তিনি বলেন, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের কঠোর মানদণ্ড অনুযায়ী নিরীক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্রভিত্তিক অডিট অর্গানাইজেশন ‘আরগস প্রস’ ২০২৩ সালের সেপ্টেম্বরে এয়ার অ্যাস্ট্রার অডিটটি সম্পন্ন করে।

দুই বছরেরও কম সময় ধরে আকাশপথে যাত্রা করা এই বেসরকারি এয়ার লাইন্সটি বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে ৪টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X