কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কার্যক্রম শুরুর বিষয়ে ভারতীয় ভিসা সেন্টারের নতুন সিদ্ধান্ত

ভারতীয় ভিসা সেন্টার। ছবি : সংগৃহীত
ভারতীয় ভিসা সেন্টার। ছবি : সংগৃহীত

সম্প্রতি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার কারণে গত বুধবার ৭ আগস্ট থেকে আইভ্যাক (ভারতীয় ভিসা সেন্টার) তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। তবে বর্তমান পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়ে আসায় ভারতীয় ভিসা সেন্টার তাদের কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করেছে।

রোববার (১১ আগস্ট) ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) তাদের ওয়েবসাইটের এক বার্তায় এ তথ্য জানিয়েছে। ভারতীয় ভিসা সেন্টার সীমিত পরিসরে তাদের কার্যক্রম শুরু করেছে।

ভিসা আবেদন কেন্দ্র সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আবেদনকারীরা তাদের পাসপোর্ট সংগ্রহ সম্পর্কিত আলাদা বার্তা পাবেন। নির্দেশনাসহ এসএমএস পাওয়ার পরই কেবল আইভিএসিতে হাজির হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

তবে কার্যক্রম সীমিত পরিসরে চলায়, ভিসা প্রক্রিয়াকরণে সময় বেশি লাগতে পারে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, গত বুধবার (৭ আগস্ট) রাতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধের ঘোষণা দেয় আইভিএসিএস। এর আগে গত ৪ আগস্ট এক বার্তায় বাংলাদেশে অবস্থান করা সব ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ এবং চলাচল সীমিত করার আহ্বান জানায় ভারতীয় দূতাবাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X