কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৯:২০ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারকে বৈশ্বিক বাংলাদেশি শিক্ষাবিদদের অভিনন্দন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত শিক্ষাবিদদের সংগঠন ‘বাংলাদেশি অরিজিন একাডেমিক্স ওয়ার্ল্ডওয়াইড’।

বুধবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- বিশ্বজুড়ে বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক এবং গবেষকবৃন্দ তাদের ‘বাংলাদেশি অরিজিন একাডেমিক্স ওয়ার্ল্ডওয়াইড’ প্লাটফর্মের পক্ষ থেকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন। বিবৃতিতে ১৫টি দেশ থেকে সর্বমোট ১০৪ জন শিক্ষক এবং গবেষকবৃন্দ স্বাক্ষর করেছেন যেখানে রয়েছে জাপান (২৮ জন), অস্ট্রেলিয়া (১৭ জন), যুক্তরাষ্ট্র (১৬ জন), দক্ষিণ কোরিয়া (১৫ জন), মালয়েশিয়া (১৩ জন), যুক্তরাজ্য (৩ জন), চীন (হংকং) (২ জন), নরওয়ে (২ জন), সুইডেন (১ জন), সৌদি আরব (১ জন), কানাডা (১ জন), ইন্দোনেশিয়া (১ জন), নেদারল্যান্ড (১ জন), তুরস্ক (১ জন), এবং কাতার (১ জন)।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বিবৃতিতে বলা হয়- বিশ্বজুড়ে বাংলাদেশি বংশোদ্ভূত গবেষক ও শিক্ষাবিদদের পক্ষ থেকে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত ব্যক্তিত্ব প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই। যারা বাংলাদেশের জাতীয় মুক্তি ও গণতন্ত্রের জন্য তরুণদের সাহসী আন্দোলন এবং সাধারণ জনগণের প্রতিবাদ দ্বারা এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। অভিজ্ঞ এবং উদীয়মান নেতাদের সমন্বয়ে গঠিত এই নতুন সরকারের নেতৃত্বে দেশের ভবিষ্যত আরও উজ্জ্বল হবে বলে আমরা আশা করি।

ন্যায়বিচার, গণতন্ত্র এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাংলাদেশের সাহসী তরুণ প্রজন্মের এই অপরিসীম আত্মত্যাগের কথা আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। জাতির প্রতি তাদের এই দৃঢ় প্রতিশ্রুতি আমাদের দেশের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের পথকে আরও প্রশস্ত করেছে। তাদের স্বপ্ন ও আদর্শকে সম্মানিত করার জন্য আমাদের সম্মিলিত প্রত্যাশা যে, নতুন সরকার সেই আদর্শকে বাস্তবায়িত করবে।

বিবৃতিতে আরও বলা হয়- গবেষক এবং শিক্ষাবিদ হিসেবে আমরা আশা করি যে, আপনারা (উপদেষ্টাবৃন্দ) স্বচ্ছতা, জবাবদিহিতা, এবং অন্তর্ভুক্তি বজায় রেখে সকল কর্মকাণ্ড পরিচালনা করবেন। আমরা বিশ্বাস করি যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার অবশ্যই সঠিক পথে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে প্রয়োজনীয় সংস্কারগুলি বাস্তবায়ন করবে।

বিবৃতিতে বলা হয়- আমরা আমাদের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে সরকারকে সহায়তা করতে প্রস্তুত, যাতে আমাদের প্রিয় দেশের জন্য উন্নত এবং সুশাসনের পথ সুগম হয়। শিক্ষা, উদ্ভাবন, এবং সততার ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা সকলেই একত্রিতভাবে কাজ করতে চাই। আরও একবার, নতুন সরকারের প্রতি অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে—এমন প্রত্যাশা নিয়ে আমরা অপেক্ষায় রইলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু, মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১১

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১২

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৩

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৪

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৫

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৬

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৭

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৮

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৯

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

২০
X