কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ছয় নির্বাচন কর্মকর্তাকে ফিরিয়ে নেওয়া হলো ইসিতে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিভিন্ন জেলায় পদায়ন হওয়া ছয় নির্বাচন কর্মকর্তাকে নির্বাচন কমিশনে (ইসি) সংযুক্ত করা হয়েছে। এর আগে এ ছয় কর্মকর্তা দেশের বিভিন্ন জেলা কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখা-১ এর সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছেন।

অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ছয় কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে সংযুক্ত করা হলো।

সংযুক্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন- সুনামগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মেহের মিয়াকে নির্বাচন ব্যবস্থাপনা-১ অনুবিভাগে, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে সচিবালয়ের প্রশাসন ও অর্থ অনুবিভাগে, সিলেট জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনকে অতিরিক্ত সচিবের দপ্তরে, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিনকে সচিবালয়ের সংস্থাপন শাখায়, মাগুরা জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা নির্বাচন পরিচালনা-২ অধিশাখায় এবং কুমিল্লা জেলা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমানকে জনবল ব্যবস্থাপনা-১ শাখায় সংযুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X