কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘স্ট্যান্ড উইদ দ্য ইনজুরড’ কর্মসূচি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছবি। ছবি: সংগৃহীত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছবি। ছবি: সংগৃহীত।

আজ সারাদেশে ‘স্ট্যান্ড উইদ দ্য ইনজুরড’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এটি তাদের চার দফা দাবিতে চলমান ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ। এই কর্মসূচিতে অংশ নিতে সারাদেশের ছাত্র-জনতাকে আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সমন্বয়ক বাকের মজুমদার বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসায় বর্তমান সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। এখন পর্যন্ত আহতদের তথ্য সংগ্রহ করেনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আকুল আহ্বান তারা যেন সরকারি-বেসরকারি সব হাসপাতালে থাকা আহতদের আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা শুক্রবার কাছাকাছি থাকা হাসপাতালগুলোতে যাব। আহতদের খোঁজখবর নেব এবং তাদের তথ্য-উপাত্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করব। একই সঙ্গে সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের ব্যবস্থা করব।

তাদের উথাপিত দাবিসমূহ- *শেখ হাসিনা ও তার সমর্থকরা এবং সরকার‍ মিলে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, দ্রুত তার বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা। *সংখ্যালঘুদের ওপর আওয়ামী সমর্থকদের পরিকল্পিত নির্যাতনের বিচার করা এবং তাদের দাবি মেনে নেওয়া। *ছাত্রদের আন্দোলনে প্রশাসন ও বিচার বিভাগের যারা হামলা,মামলা এবং অত্যাচার চালিয়েছে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। *প্রশাসন ও বিচার বিভাগের যারা বৈষম্যের শিকার হয়েছে , দ্রুত তাদের সুযোগের সমতা নিশ্চিত করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১০

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১১

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৩

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৪

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৫

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৬

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৭

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৯

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

২০
X