কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০২:৩১ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কর্মস্থলে যোগ দিলেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাংবাদিক খালেদ মুহিউদ্দীন বৃহস্পতিবার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের একটি বাংলা সংবাদপত্রে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন। নিউইয়র্ক থেকে প্রকাশিত এই পত্রিকাটির নাম ‘ঠিকানা’।

সাবেক সংসদ সদস্য ও ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন মোবাইল টেলিকম কোম্পানি রিভারটেল ও ঠিকানা পরিবারে যোগ দিয়েছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন।

কিছুদিন আগেই খালেদ মুহিউদ্দিন জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের দায়িত্ব ছাড়েন। সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি। এছাড়াও তিনি ডয়চে ভেলের বিশেষ টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’–এর উপস্থাপনাও করতেন।

খালেদ মুহিউদ্দীন দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। কর্মজীবনের শুরুতে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোতে যোগ দেন তিনি। এ ছাড়া তিনি বিডিনিউজ২৪, ইনডিপেনডেন্ট টেলিভিশনসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন বলে জানা যায়।

উল্লেখ্য, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারেও এক সময় যোগ দিয়েছিলেন খালেদ মুহিউদ্দীন। তবে শেষ পর্যন্ত তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে আবারও সাংবাদিকতায় ফিরে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X