কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ছয় বছর পর রোববার দেশে ফিরছেন শফিক রেহমান 

বরেণ্য লেখক ও সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। পুরোনো ছবি
বরেণ্য লেখক ও সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। পুরোনো ছবি

দীর্ঘ ছয় বছর পর আবারও ‘লাল গোলাপ’ শুভেচ্ছা নিয়ে দেশে ফিরছেন বরেণ্য লেখক ও সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। তৎকালীন সরকারের নির্যাতনের শিকার হয়ে ২০১৬ সালে দেশ ছাড়েন তিনি।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় একই বছরের ১৬ এপ্রিল ডিবি পুলিশ তাকে বেইলি রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করে। দুই দফায় তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। ছয় মাস কারাগারে থাকার পর সুপ্রিমকোর্ট আপিলেট ডিভিশনের অনুমতি নিয়ে লন্ডনে চিকিৎসাধীন ক্যান্সারাক্রান্ত স্ত্রীর কাছে যান। দীর্ঘ প্রক্রিয়ার পর গত বছর ২০২৩ সালের ৬ আগস্ট আদালতের রায়ে তার ৭ বছরের কারাদণ্ড হয়। সেই দণ্ডাদেশ মাথায় নিয়েই আগামীকাল রোববার দুপুর ১২টায় বাংলাদেশ বিমান-এর (নং-২০২) ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করছেন তিনি। দেশে ফেরার পর তিনি আদালতে যাবেন।

বিশিষ্ট কলামিস্ট শফিক রেহমানের ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্টসহ সুশীল সমাজের সদস্যরা এতে অংশ নেবেন। শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সজীব ওনাসিস এ তথ্য নিশ্চিত করে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১০

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১১

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৩

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৪

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৫

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৭

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৮

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৯

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

২০
X