কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চাকরি স্থায়ীকরণের দাবিতে সেসিপের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

সেসিপের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা
সেসিপের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা

চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সেসিপ) কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (১৮ আগস্ট) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সামনে তারা কর্মসূচি পালন করেন। এটি 'শিক্ষাভবন' হিসেবে পরিচিত। কর্মসূচিতে কয়েক শ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারীরা বলেন, সরকার ও এডিবির যৌথ অর্থায়নে ২০০১-২০০৭ মেয়াদে সেসিপ প্রকল্প চালু হয়। পরে তা এসইএসডিপি নামে ২০১৪ সাল পর্যন্ত বাস্তবায়িত হয়। এরপর প্রকল্পটি সেসিপ নামে ২০১৪ সাল থেকে চলছে। সাত বার মেয়াদ বাড়িয়ে প্রকল্পটি ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হবে।

তারা বলেন, প্রকল্পে কর্মরতদের প্রয়োজনীয়তা উপলব্ধি করে জনপ্রশাসন মন্ত্রণালয় মোট ১ হাজার ১৮৭টি পদ জনবলসহ রাজস্বখাতে স্থানান্তরে সম্মতিও দিয়েছে। তারপরও শিক্ষা প্রশাসন তা বাস্তবায়ন করছে না। দীর্ঘদিন আন্দোলন করে আসলেও আমাদের দাবিগুলো আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। সেজন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। আশা করি, সরকার বৈষম্য দূর করতে পদক্ষেপ নেবেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেসিপ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক শামীমা ফেরদৌসি, সেসিপ কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১০

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১২

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৩

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৬

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৮

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৯

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

২০
X