কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১০:২২ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

অনুপস্থিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে সিদ্ধান্ত জানাল স্থানীয় সরকার বিভাগ

স্থানীয় সরকার বিভাগ। গ্রাফিক্স : কালবেলা
স্থানীয় সরকার বিভাগ। গ্রাফিক্স : কালবেলা

অনুপস্থিত ইউপি চেয়ারম্যানদের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে সরকার। কোনো ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকলে তাদের জায়গায় প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পাবেন। প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পাবেন ইউএনও বা এসিল্যান্ড।

সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দেশে কতিপয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন। যার ফলে ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। উদ্ধৃত অসুবিধাসমূহ দুরীকরণের জন্য নিম্নরূপ আদেশ জারি করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুপস্থিত চেয়ারম্যানদের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব স্ব অধিক্ষেত্রের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানগণকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে পারবেন।

এতে আরও বলা হয়েছে, প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে অথবা যে কোনো জটিলতা পরিলক্ষিত হলে বর্ণিত আইনের ধারা ১০১ ও ১০২ প্রয়োগ করে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব স্ব অধিক্ষেত্রে তাঁর অধীনস্থ কর্মকর্তা যেমন: উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনার (ভূমি)-কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে প্রযোজ্য ক্ষেত্রে ইউনিয়ন পরিষদগুলোকে সচল রেখে জনসেবা অব্যাহত রাখবেন।

যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X