সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর বরখাস্ত

ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

নানা দুর্নীতির অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এরই পরিপ্রেক্ষিতে পরিষদের সার্বিক নাগরিক সেবা প্রদানের জন্য প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখকে দায়িত্ব দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে দামোদরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অলিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগে পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (নিবন্ধক) ইউজার আইডি ও পাসওয়ার্ড অবৈধভাবে হস্তান্তরপূর্বক আইন বহির্ভূত কার্যক্রমের দায়ে গত ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে পরিষদের সার্বিক কার্যক্রম চলমান রাখতে গত ২৪ নভেম্বর জেলা প্রশাসকের এক পত্রে পরিষদটির প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখকে পরিষদের সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়েছে।

স্থানীয়রা জানান, নির্বাচিত হয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন সুবিধা প্রদানের নামে অর্থ আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। সম্প্রতি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি উল্লেখ করে একটি লিখিত অভিযোগ ইউএনও বরাবরে জমা দিয়েছেন।

বরখাস্ত জাহাঙ্গীর আলম দামোদরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন। তিনি ফ্যাসিস্ট পুনর্বাসন ও অন্যান্য প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতি চালিয়েছেন। এলাকাভিত্তিক কয়েকজনের সঙ্গে সখ্যতা করে জাহাঙ্গীর আলম নানা অপকর্মে জড়িত ছিলেন। তার দুর্নীতি ও অনিয়মের কর্মকাণ্ডে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখ বলেন, প্রশাসনের পত্রের আদেশে আমি গত ২৪ নভেম্বর থেকে নাগরিকের সার্বিক সেবা প্রদানের জন্য পরিষদের দায়িত্ব পালন করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১০

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১১

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১২

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৪

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৫

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৬

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৭

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৮

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৯

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

২০
X