কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় জাতিসংঘের তদন্ত দল

জাতিসংঘের লোগো।ছবি : কালবেলা।
জাতিসংঘের লোগো।ছবি : কালবেলা।

ছাত্র-জনতার আন্দোলনের সময় সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘের প্রাথমিক অনুসন্ধানকারী তিন সদস্যের দল আলোচনার জন্য ঢাকায় এসে‌ছে।

বুধবার (২১ আগস্ট) মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছায় জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে তিন সদস্যের দলটি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেছে জাতিসংঘের প্রাথমিক তথ্যানুসন্ধান দল। সেখানে সহকারী পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠকে বসেছেন তারা।

এ বিষয়ে জাতিসংঘের কারিগরি দলটির প্রাথমিকভাবে ২৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে রয়েছে। প্রয়োজনে এটি বাড়তেও পারে। এ সময় ঢাকায় এসে অংশীজনদের সঙ্গে আলোচনা করে কাজের ধারা, প্রক্রিয়া, শর্তসহ সব বিষয় চূড়ান্ত করবে বলে জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

জাতিসংঘের প্রতিনিধিরা চাইলে এ সফর আরও দীর্ঘায়িতও হতে পারে উল্লেখ করে তিনি বলেন, যে তদন্ত শুরু হতে যাচ্ছে, তাতে কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায়, তা নিয়ে আলোচনা হবে।

গত ১৫ আগস্ট পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌নের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

সে‌দিন জাতিসংঘের সমন্বয়ক সমন্বয়ক গোয়েন লুইস জানান, তারা প্রাথমিকভাবে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে। তাদের কাজের পরিধি, টার্মস অব রেফারেন্স, কত সময় কাজ করবে, সেটি নিয়ে এখনো কাজ চলছে।

এ প্রসঙ্গে পররাষ্ট্র উপ‌দেষ্টা জানান, নির‌পেক্ষ ও স্বচ্ছ তদ‌ন্তের স্বা‌র্থে জাতিসংঘের প্রতি‌নি‌ধিদল‌কে সব ধর‌নের সহায়তা কর‌তে প্রস্তুত অন্তর্বর্তী সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১০

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১১

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১২

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৩

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৪

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৫

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৬

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৭

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১৮

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

২০
X