কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৬:৪৫ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার

ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান। ছবি : সংগৃহীত
ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান। ছবি : সংগৃহীত

ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান বলেন, গত ২২ আগস্ট মোহাম্মদ পুর থানায় দায়ের করা ১৪ মামলায় সংঘবদ্ধ হত্যা, হত্যার আদেশদাতা হিসেবে ফৌজদারি কার্যবিধির ৩০২, ১০৯, ১১৪ ও ৩৪ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২২ আগস্ট ট্রাক চালক সুজনকে গুলি ও নির্যাতন করে হত্যার অভিযোগে বাদী হিসেবে মামলা করেন নিহতের ভাই মো. রফিকুল ইসলাম। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ আওয়ামী লীগ ও ১৪ দলের জেষ্ঠ নেতাদের। মোট ৭৯ জন নামীয় আসামি ও ৫০০ বেনামি আসামি আসামি করা হয় এই মামলায়। মালায় সাদেক খান ২১ নম্বর আসামি।

মামলায় নিহতের ভাই অভিযোগ করেছেন, গত ২০ জুলাই আমার ভাই সুজনকে আসামিরা পারস্পরিক যোগসাজসে গুলি করে মেরেছে। সে পেশায় একজন ট্রাক চালক। ঘটনার দিন সুজন মোহাম্মদপুর বেড়িবাঁধের লাউতলা এলাকায় তার ট্রাক গ্যারেজে রেখে বাড়ি ফেরার সময় তাকে হত্যা করা হয়েছে। আমরা রাতে খবর পাই তার মরদেহ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে বছিলা তিন রাস্তা সংলগ্ন সাত মসজিদ হাউজিং এলাকায়। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উল্লেখ্য, সাদেক খান ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জাহাঙ্গীর কবীর নানক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X