সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০২:২৮ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘ছাত্রলীগ বাঁশ দিয়া মারে, ইট দিয়া মারে’

হামলায় আহত ইসলামী আন্দোলন বাংলাদেশের এক কর্মী। ছবি : কালবেলা
হামলায় আহত ইসলামী আন্দোলন বাংলাদেশের এক কর্মী। ছবি : কালবেলা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে (বসিক) ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলা এবং ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

সিটি করপোরেশনের ২৭ নম্বর সাবেরা খাতুন স্কুল কেন্দ্রে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা ও ভোটারদের বাধা দিয়েছেন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এক কর্মী।

ওই কর্মী অভিযোগ করে বলেন, কেন্দ্রে হাঙ্গামার খবর শুনে শায়খ (প্রার্থী ফয়জুল করীম) আসেন। কিন্তু কিছু লোক তাকে ঢুকতে বাধা দিয়েছে। আমাদের প্রার্থী তাদের কাছে জানতে চান, আপনারা কারা? তারা বলে, আমরা ভোটার। এটা বলেই আওয়ামী লীগের সব পোলাপান (ছাত্রলীগ) হঠাৎ হামলা শুরু করে দিয়েছে।

‘তারা বাঁশ দিয়া মারে, লাঠি দিয়া মারে, ইট দিয়া মারে,’ বলেন ওই কর্মী। আরও পড়ুন : হঠাৎ আমার ওপর হামলা শুরু হয়ে গেছে : ফয়জুল করীম

আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘র‌্যাবের গাড়ি ছিল, পুলিশের গাড়ি ছিল, পুলিশ-বিজিবি ছিল। কেউ কোনো কথা বলে নাই।’

ভোটারদেরও ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন ওই কর্মী। তিনি বলেন, ‘ভোটারদেরই তারা কেন্দ্রে ঢুকতে দেয় না। পাঞ্জাবি, দাড়ি-টুপি দেখলেই কেন্দ্রে ঢুকতে দেয় না। মনে করেছে তারা হাতপাখায় ভোট দেবে।’ আরও পড়ুন : খুলনা সিটি নির্বাচন/ভোট দিচ্ছে হাতপাখায়, যাচ্ছে নৌকায়

নির্বাচনের পর আবারও হামলার আশঙ্কা করে তিনি বলেন, আমাদের লোকই কম, যারা আছে তাদেরও মেরে কেন্দ্র থেকে পাঠিয়ে (বের করে) দিচ্ছে। আমরা তো জিততে পারব না; জিতবে তো নৌকা। আমি জানি না আজকের পর আমরা বরিশালে থাকতে পারব কিনা।

নৌকায় কেউ ভোট দেবে না জেনেই তারা এমন হামলার ঘটনা ঘটিয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘নৌকার যদি ভোট থাকত, তাহলে তো হাঙ্গামার দরকার ছিল না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১০

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১২

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৩

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৪

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৫

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৬

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৭

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১৮

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৯

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

২০
X