বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০১:৩০ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ
খুলনা সিটি নির্বাচন

হাতপাখায় ভোট দিলে নৌকায় যাওয়ার অভিযোগ

ইভিএমে ভোট দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবদুল আউয়াল। ছবি : সংগৃহীত
ইভিএমে ভোট দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবদুল আউয়াল। ছবি : সংগৃহীত

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে খালিশপুর ১২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএমে হাতপাখা প্রতীকে চাপ দিলে ভোট নৌকা প্রতীকে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবদুল আউয়াল।

সোমবার (১২ জুন) সকালে নগরীর পশ্চিম বানিয়াখামার দারুল কোরআন বহুমুখী মাদ্রাসায় ভোট দিয়ে সংবাদমাধ্যমে তার পোলিং এজেন্টদের বরাতে এমন অভিযোগ করেন হাতপাখার এই প্রার্থী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখার এই প্রার্থী জানান, নিজে যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেখানকার ইভিএম কোনো সমস্যা পাননি তিনি।

তিনি অভিযোগ করে বলেন, ‘মেশিন নষ্ট, কোনো কোনো জায়গায় একটু উল্টাপাল্টা হচ্ছিল। একটা অভিযোগ পাওয়া গেল যে ইভিএমে হাতপাখায় ভোট দিলে তা নৌকায় চলে যাচ্ছে।’

বিভিন্ন কেন্দ্রে ইভিএমের বিভ্রাট হচ্ছে জানিয়ে হাতপাখার প্রার্থী আবদুল আউয়াল জানান, ভোট ধীরগতিতে চলছে। তবে অভিযোগ যদি তাড়াতাড়ি সংশোধন করে ফেলে, তবে সেটি বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না।

ইসলামী আন্দোলনের এই প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি সুষ্ঠুভাবে ভোট হয়, নির্বাচনে জিতব এবং যে কোনো ফলাফল মেনে নেব।

ভোটার উপস্থিতি সকাল থেকে তুলনামূলকভাবে কম উল্লেখ করে তিনি বলেন, ভোটের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত ঠিক আছে। তবে দুপুর গড়ালে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X