কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে সুইডেনকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোম। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোম। ছবি : সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে সুইডেনের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ। রোববার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : 'তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক' বললেন যুক্তরাষ্ট্রসহ ৪ দেশের প্রতিনিধিরা

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন অবমাননা নিয়ে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোমের সঙ্গে রোববার বিকেলে টেলিফোনে আলাপ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আলাপকালে একের পর এক পবিত্র কোরআন অবমাননার ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান ড. মোমেন।

এদিকে সুইডেনে একের পর এক কোরআন অবমাননার ঘটনায় তুরস্ক, ইরাক, ইরান, মিশর ও সৌদি আরবসহ বেশ কয়েকটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ তীব্র নিন্দা জানায়।

আরও পড়ুন : চট্টগ্রাম বন্দরে ইতালির যুদ্ধজাহাজ

ইরাক থেকে আসা অভিবাসী সালমন মোমিকা ও এক ব্যক্তি পবিত্র অবমাননা করেন। সুইডেনের সরকারি ব্রডকাস্টার এসটিভি বলছে, ওই ব্যক্তি কোরআন নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। সে এই কাজ করার জন্য আদালতে আবেদন জানিয়েছিল। আদালত তাকে অনুমতি দেয়। তারপর পুলিশের উপস্থিতিতে সে এই কাজ করে। আরেকজন ব্যক্তি তাকে সাহায্য করে।

প্রসঙ্গত, সুইডেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল গত ৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ সফর করে গিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১০

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১১

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৩

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৪

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৫

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৬

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৭

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৯

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

২০
X