কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ১১:০২ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১২:৫০ এএম
অনলাইন সংস্করণ

রাতেই সম্প্রচারে আসছে সময় টিভি

সময় টিভির লোগো। ছবি : সংগৃহীত
সময় টিভির লোগো। ছবি : সংগৃহীত

নতুন আঙ্গিকে আজ রাত থেকে নিয়মিত সম্প্রচার শুরু করবে ‘সময়’ টেলিভিশন।

এর আগে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, গত ১৯ আগস্ট থেকে সাত দিনের জন্য স্যাটেলাইটে সময় টিভির সম্প্রচার বন্ধ ছিল। সেই বন্ধের সাত দিনের মেয়াদ শেষ হচ্ছে সোমবার (২৬ আগস্ট) রাত ১১টা ৫৯টা মিনিটে। তখন থেকেই চালু হবে সময় টেলিভিশন।

এ বিষয়ে সময় মিডিয়া লিমিটেডের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম সাংবাদিকদের জানান, আজ রাত থেকে সময় টিভি সম্প্রচারে আসছে। এতে আইনগত কোনো বাধা নেই। আমরা শুনানিতে আপিল বিভাগে বলেছি, সাত দিনের বেশি সময় টিভি বন্ধ রাখার বিষয়ে আমরা আবেদন করব না। এদিকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সময় টিভিকে আরও সামনে এগিয়ে নিতে পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শম্পা রহমান।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৭ এপ্রিল ২৪ ঘণ্টার বেসরকারি সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে সময় টিভি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১০

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১১

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১২

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১৩

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১৪

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১৫

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৬

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৭

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৮

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৯

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

২০
X