রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ
প্রশাসনকে প্রধানমন্ত্রী

‘আন্দোলন দেখলে ভয় পাবেন না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যতক্ষণ জনগণ আমাদের সঙ্গে আছে, আন্দোলন-সংগ্রাম দেখে ভয় পাবেন না। ভয় পাওয়ার কিছু নেই।’

সোমবার (৩১ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ২৮ কর্মকর্তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশও এগিয়ে যাবে। মুখ গোমড়া করে থাকার কিছু নেই। সবাইকে হাসিখুসি দেখতে চাই। যে কোনো সমস্যা আসবে, সেটা মোকাবিলা করার মতো মনোবল দরকার হয়, শক্তি দরকার হয়। সেই শক্তি নিয়ে চললে বাংলাদেশ এগিয়ে যাবে।

বর্তমান সরকারের উন্নতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। সবার দোরগোড়ায় আজ স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে। সবার ঘরের ব্যবস্থা করেছি। তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের কাজের ছাপ রাখছি। আগে যে হাহাকার ছিল, এখন কিন্তু সেটি নেই।’

সরকারপ্রধান বলেন, ‘২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনের সঙ্গে সঙ্গে দেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত। সেই অনুযায়ী দেশ এগিয়ে যাচ্ছে। পরিকল্পনা করা হয়েছে। শুধু বাস্তবায়নের পালা।’

আরও পড়ুন : প্রধান বিচারপতির সঙ্গে ‘রুদ্ধদ্বার বৈঠক’ সিইসির

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X