কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০২:৫৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান বিচারপতির সঙ্গে ‘রুদ্ধদ্বার বৈঠক’ সিইসির

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি : সংগৃহীত
প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সুপ্রিম কোর্টে প্রায় আধাঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টে আসেন সিইসি। পরে দুইটার দিকে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে যান তিনি।

বৈঠকে ইসির প্রতিনিধি দলে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকার উপস্থিত ছিলেন। তবে সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন না।

বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল দাবি করেছেন প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই তারা সুপ্রিম কোর্টে এসেছেন।

তিনি বলেন, প্রধান বিচারপতি শপথ পড়িয়েছেন। আমি বিচার বিভাগে ছিলাম। তিনি কিছুদিনের মধ্যেই অবসরে যাবেন। সেজন্য সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। এটা আমাদের সৌজন্য সাক্ষাৎ।

অন্য কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কথা বলব না।

সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে হাইকোর্টে যে রুল দিচ্ছে তা নিয়ে আমার অফিস কথা বলবে। সীমানা নির্ধারণ নিয়ে এখানে কোনো কথা হয়নি।

এর আগে দুপুর ১টা ২৫ মিনিটে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে ইরানে বিমান হামলা

নিয়োগ দিচ্ছে কারিতাস, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

১৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

হরমুজ প্রণালির নাম ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ দিতে চায় যুক্তরাষ্ট্র

সড়কে ঝরল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ভিপিএল মডেলে কৈশোরবান্ধবসেবা কেন্দ্রে আগ্রহ বেড়েছে কিশোর-কিশোরীর

১০

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

ট্যাগ কর্মকর্তারা অনুপস্থিত / ধার করা কর্মকর্তা দিয়েই চলছে এইচএসসি পরীক্ষা

১২

কাদামাখা পথে কাঁধে চেপে বিয়ের আসরে বর

১৩

বন্যায় এইচএসসি পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি 

১৪

ছাদ চুইয়ে বৃষ্টির পানি, ভিজে নষ্টের মুখে সরকারি দলিল

১৫

মাঝ রাতে সন্তানদের চিৎকারে ঘরে মিলল গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত দেহ

১৬

কমতে শুরু করেছে নদ-নদীর পানি, নেই বন্যার শঙ্কা 

১৭

সিলেট থেকে প্রায় এক লাখ ঘনফুট পাথর জব্দ

১৮

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

১৯

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা, দোষীর যাবজ্জীবন

২০
X