কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ১১:৫০ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ডিবি হারুন’ সন্দেহে উত্তরায় বাড়ি ঘেরাও, অতঃপর..

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ অবস্থান করছেন- এমন খবর পেয়ে রাজধানীর উত্তরার একটি বাসায় তল্লাশি চালায় পুলিশ। যদিও সেখানে হারুন পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০টায় রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক ডিবি প্রধান হারুন ভবনটিতে আছেন- এমন গুঞ্জন উঠলে অনেকেই বাড়িটির সামনে অবস্থান নেন। এরমধ্যে অনেকে ফেসবুকে লাইভ শুরু করলে আশপাশ থেকে উত্তেজিত জনতা এসে ওই বাড়ির চারপাশ ঘিরে রাখেন। তারা এমনভাবে বাড়িটি ঘিরে রাখেন যাতে হারুন পালাতে না পারেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি। পরে উত্তেজিত জনতাকে শান্ত থাকার পরামর্শ দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে গত ৬ আগস্টও হারুন অর রশীদের আটক হওয়ার গুঞ্জন উঠে। কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি গুজব বলে জানান। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। গত ৩১ জুলাই ডিএমপি থেকে দেওয়া এক আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ২০২২ সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন অর রশীদ। তার আগে ২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X