শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক উপদেষ্টার পদ্মা সেতু পরিদর্শন

পদ্মা সেতু পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত
পদ্মা সেতু পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান পদ্মা সেতু পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ আগস্ট) তিনি পদ্মা সেতু ঘুরে দেখেন।

ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৭৯ ব্যাচের কর্মকর্তা। তিনি ২০০৭-২০০৯ পর্যন্ত বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন।

ফাওজুল কবির ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারি চাকরি থেকে লিয়েনে ১৯৯২-১৯৯৫ সাল পর্যন্ত সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইকোনমিকস ডিপার্টমেন্টে অধ্যাপনা করেন। ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ইডকলের (IDCOL)-এর প্রতিষ্ঠাতা সিইও (CEO) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে সোলার হোম সিস্টেম (SHS) সফলভাবে পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন।

২০০৯ সালে ফাওজুল কবির সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরদিন থেকে ২০১৪ সাল পর্যন্ত নর্থ-সাউথ ইউনিভার্সিটিতি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্স ডিপার্টমেন্টে অধ্যাপনা করেন।

ফাওজুল কবির খান থিঙ্ক ট্যাঙ্ক Keystone Consulting Company-এর প্রতিষ্ঠা করেন। তিনি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি, এশীয় উন্নয়ন ব্যাংকের একজন শীর্ষ পরামর্শক। তার বাড়ি সন্দ্বীপের হরিশপুর গ্রামে। তার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক প্রফেসর।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপরই বিলুপ্ত হয় দ্বাদশ জাতীয় সংসদ। পরে ছাত্র-জনতার দাবির মুখে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ১৬ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এরপর অন্তর্বর্তী সরকারে যুক্ত হন আরও চার উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X