শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, অতঃপর...

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুতে থেমে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে তোফায়েল মিয়া নামে বাসের হেলপার নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে পদ্মা সেতুর ২৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোফায়েল মিয়া (২৭) মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি বর্তমানে শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

সেতু কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার দিক থেকে কুয়াকাটাগামী ‘পদ্মা স্পেশাল পরিবহন’ নামের একটি বাস পদ্মা সেতুর ২৯ নম্বর পিলার এলাকায় হঠাৎ থেমে যায়। এ সময় পেছনে থাকা ভাঙ্গাগামী ‘বসুমতী পরিবহন’ নামের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন।

খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দুর্ঘটনার পর সেতু কর্তৃপক্ষের রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত দুটি বাস আলাদা লেনে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ বলেন, পদ্মা সেতুর ২৯ নম্বর পিলারের কাছে ভাঙ্গাগামী বসুমতী পরিবহনের একটি বাস সজোরে সামনে থাকা আরেকটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X