কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাকবলিত এলাকায় নারীদের মৌলিক চাহিদা পূরণে ইউএনএফপি’র আহ্বান 

ইউএনএফপির স্বাস্থ্যসেবা ক্যাম্প। ছবি : সংগৃহীত
ইউএনএফপির স্বাস্থ্যসেবা ক্যাম্প। ছবি : সংগৃহীত

বন্যাকবলিত এলাকায় ৭৮ হাজার গর্ভবতী নারীর নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও সেসময়ে নারী ও মেয়েদের মৌলিক চাহিদা পূরণের আহ্বান জানিয়েছে ইউএনএফপি।

সোমবার (০২ সেপ্টেম্বর) ইউএনএফপি বাংলাদেশের প্রতিনিধি ক্রিস্টিন ব্লোখস দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ভয়াবহ আকস্মিক বন্যায় ৫০ লাখ ৮২ হাজারেরও বেশি ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায় এ আহ্বান জানিয়েছে।

বন্যা সংকটে নারী, কিশোরী এবং তৃতীয় লিঙ্গের মানুষও উচ্চতর ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের মধ্যে ৭৮ হাজারের বেশি গর্ভবতী নারী রয়েছেন। আগামী সপ্তাহগুলোতে কয়েক হাজার সন্তান জন্ম দিবেন। ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড়ের কারণে বিশেষত নিরাপত্তা এবং গোপনীয়তার অভাবে নারী এবং মেয়েরা জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকিরও সম্মুখীন হয়।

বাংলাদেশে ইউএনএফপিএ প্রতিনিধি ক্রিস্টিন ব্লোখস বলেন, আমরা বন্যাকবলিত এলাকার নারী ও মেয়েদের নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন, বিশেষ করে যারা গর্ভবতী। অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি এবং নিরাপদ আশ্রয় থেকে বিচ্ছিন্ন হওয়ায়, তারা গুরুতর ঝুঁকির সম্মুখীন হয়। ইউএনএফপিএ তাদের নিরাপদ জন্ম নিশ্চিত করতে এবং সুরক্ষা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

মানবিক অর্থায়নে জরুরি প্রয়োজনে ইউনাইটেড কিংডমের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এবং অস্ট্রেলিয়ান এইড, ইউএনএফপিএর সহায়তায়, এর অংশীদার এবং যুব স্বেচ্ছাসেবকরা মোবাইল ক্লিনিকের মাধ্যমে তাদের কিট, মাসিক স্বাস্থ্যবিধি সরবরাহ এবং জরুরি প্রজনন স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে। ইউএনএফপিএ নোয়াখালী, ফেনী এবং খাগড়াছড়ি এলাকায় প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা এবং উপকরণসমূহ সরবরাহ করেছে। ইতিমধ্যে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিকের মাধ্যমে ২ হাজারেরও বেশি নারী ও মেয়ের কাছে পৌঁছেছে। সেই সঙ্গে ইউএনএফপি নারী, কিশোরী এবং লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ জনসংখ্যার জন্য তহবিল বাড়ানোর আহ্বান জানিয়েছে। এছাড়া জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা, সময়মত নগদ সহায়তা, নিরাপত্তা এবং সুরক্ষা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

ক্রিস্টিন ব্লোখস বলেন, জলবায়ু সংকট পরিবেশকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। প্রাণহানি রোধ করতে এবং সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সুরক্ষা ও নিরাপত্তায় আমাদের জরুরি, সমন্বিত মানবিক প্রচেষ্টা এবং বর্ধিত তহবিল প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১০

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১২

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৫

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৬

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৭

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৮

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৯

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

২০
X