কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আস-সুন্নাহ ফাউন্ডেশন গণমানুষের প্রতিষ্ঠান : শায়খ আহমাদুল্লাহ

বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রমে শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন। ছবি : সংগৃহীত
বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রমে শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন। ছবি : সংগৃহীত

আস-সুন্নাহ ফাউন্ডেশন গণমানুষের প্রতিষ্ঠান হয়ে উঠতে পেরেছে বলে মন্তব্য করেছেন শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, ‘পথচলার শুরু থেকেই আমরা চেয়েছি, আস-সুন্নাহ ফাউন্ডেশন গণমানুষের প্রতিষ্ঠান হয়ে উঠুক।’

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘পথচলার শুরু থেকেই আমরা চেয়েছি, আস-সুন্নাহ ফাউন্ডেশন গণমানুষের প্রতিষ্ঠান হয়ে উঠুক। আল্লাহর শুকরিয়া, ধীরে ধীরে আস-সুন্নাহ ফাউন্ডেশন গণমানুষের প্রতিষ্ঠান হয়ে উঠতে পেরেছে।’ তিনি বলেন, এবারের বন্যায় মাত্র ১২ দিনে ১৫ লক্ষাধিক মানুষ মোবাইল ব্যাংকিং এবং ওয়েবসাইটের মাধ্যমে অনুদান দিয়েছেন (সাধারণ ব্যাংকিং চ্যানেল এবং নগদ প্রদান এটার অন্তর্ভুক্ত নয়)। দাতাদের এই বিশাল সংখ্যাই প্রমাণ করে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল প্রাণশক্তি কারা। সাধারণত একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুদানে ফাউন্ডেশনের কোনো প্রকল্প পরিচালিত হয় না।’

‘এবারের বন্যায় সবচেয়ে বড় একক অনুদানের পরিমাণ ২০ লাখ ৫৬ হাজার টাকা বন্যায় আমাদের মোট তহবিলের তুলনায় সংখ্যাটা খুবই ক্ষুদ্র। অর্থাৎ লাখ লাখ সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় আমাদের অনেক বড় বন্যা তহবিল গঠিত হয়েছে। গণমানুষের প্রতিষ্ঠান হিসেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আরও সামনের দিকে এগিয়ে যাক, আপনাদের ভালোবাসায় সিক্ত হোক, মহান রবের কাছে এটাই প্রার্থনা,’ যোগ করেন তিনি।

প্রসঙ্গত, আস-সুন্নাহ ফাউন্ডেশন এর মাধ্যমে গত ২১ আগস্ট থেকে বন্যার্তদের মাঝে ধাপে ধাপে ত্রাণ সহায়তা দেওয়া হয়। প্রথমধাপে ২০ হাজার পরিবারকে, দ্বিতীয় ধাপে ৪০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা করে সংগঠনটি। এছাড়াও বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে ৪ হাজার পরিবারকে পুনর্বাসনকল্পে টিন ও নগদ টাকা দেওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১০

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১১

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১২

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৪

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৫

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৬

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৭

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৮

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৯

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

২০
X