কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘ড. ইউনূসের প্রতি সৌজন্যতা দেখিয়ে ৫৭ বাংলাদেশিকে মুক্তি’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

ড. ইউনূসের প্রতি সৌজন্যতা দেখিয়ে সংযুক্ত আরব-আমিরাতের (ইউএই) আদালতে বিভিন্ন মেয়াদে শাস্তি হওয়া ৫৭ জন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

তিনি বলেন, যে ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে (তিনজনকে যাবজ্জীবন বাকিদের ১০-১১ বছর করে) সাজা দেওয়া হয়েছিল তাদের সাধারণ ক্ষমা করেছে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তারা এখন সেখানে মুক্ত মানুষ হিসেবে থাকতে পারবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি মনে করি এটা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বিশেষভাবে কার্টেসি (সৌজন্যতা) দেখিয়েছেন আরব আমিরাতের প্রেসিডেন্ট। কারণ ড. ইউনূস তাকে এ ব্যাপারে অনুরোধ করেছিলেন এবং তিনি সেটা রক্ষা করেছেন। তবে ইউএইর প্রেসিডেন্ট বলেছেন, আপনারা যাদের পাঠাবেন আমাদের এখানে তাদের আমাদের আইন সম্পর্কে একটু ট্রেইন করে পাঠাবেন। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে এরকম ঘটনা আর হবে না। সেন্টিমেন্টাল হয়ে তারা হয়তো সেটা করেছিল।

তাদের কী দেশে ফেরত পাঠানো হবে না কি সেখানে কাজ করতে পারবে- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যতটুকু জানি তারা সেখানে কাজ করতে পারবে। এমনকি তাদের যদি দেশে ফেরত পাঠাতো আমরা সেটাকেও বিরাট সাফল্য হিসেবে গণ্য করতাম। তবে আমরা যতটুকু জেনেছি তারা সম্পূর্ণ ক্ষমা পেয়েছেন। কাজেই তারা সেখানে কাজ করতে পারবে, এটাই আমাদের অনুমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X