বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিটিসিএলকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাশ্রয়ী মূল্যে সেবা নিশ্চিতে নাহিদের তাগিদ

বিটিসিএলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
বিটিসিএলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মতো শিক্ষাপ্রতিষ্ঠানেও সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সেবা নিশ্চিতে তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে বিটিসিএলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, বিটিসিএল এর প্রকল্পগুলোতে ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তা বন্ধ করাসহ বিটিসিএলের বিরুদ্ধে যে মামলা আছে সেগুলো নিষ্পত্তি করা প্রয়োজন। বিটিসিএলের কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি অডিট আপত্তি রয়েছে। এক্ষেত্রে দায়ীদের কাছ থেকে অডিট আপত্তির অর্থ আদায় করে আপত্তি নিষ্পত্তি করা প্রয়োজন। নাহিদ আরও বলেন, হোয়াটসঅ্যাপের মতো বিটিসিএল এর অত্যন্ত লাভজনক একটি এপ্লিকেশন ‘আলাপ’ উদ্বোধন করা হয়েছিল এতে বিটিসিএল ব্যাপকভাবে লাভবান হতো, কিন্তু হয়নি। ‘জিপন’ নামক খুবই জনপ্রিয় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেয় বিটিসিএল। ব্যাপক প্রচারণার মাধ্যমে আলাপ এবং জিপন কে জনপ্রিয় করা প্রয়োজন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান বলেন, সম্প্রতি ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল বর্তমান সরকার। আমরা নতুন আঙ্গিকে, নতুন প্রচেষ্টায় দেশকে গড়ে তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাব। রাষ্ট্রের কাজ হল জনগণকে সেবা দেওয়া। বর্তমান সরকার যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তা বাস্তবায়ন করতে হলে জনগণের মাঝে সমতার ভিত্তিতে সেবা প্রদান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন ড. মো. মুশফিকুর রহমান। সচিব আরও বলেন, সেবা দানের ক্ষেত্রে অপ্রয়োজনীয় কিছু প্রশাসনিক কাঠামো রয়েছে সেগুলো সংস্কার করা হবে এবং সেবা দানের পদ্ধতিকে সহজ করতে হবে যাতে মানুষ সহজেই সেবাগুলো পায়।

মতবিনিময় সভায় বিটিসিএল এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X