কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

নিহত আমজাদের পরিবারের দায়িত্ব নিলেন যুবদল নেতা

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল মঙ্গলবার নিহত আমজাদের স্ত্রীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল মঙ্গলবার নিহত আমজাদের স্ত্রীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ১৭ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী মোহাম্মদ আমজাদ হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নদ্দা আজিজ সড়কে নিহত আমজাদের বাসায় যান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নিহতের শোকাহত পরিবারকে সমবেদনা জানান এবং নিহত আমজাদের স্ত্রী ও সন্তানকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় নিহত আমজাদের পরিবারের দায়িত্ব নেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক জুয়েল। এখন থেকে খরচ বাবদ নিহতের পরিবারকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেবেন তিনি।

দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েলের প্রতি কৃতজ্ঞতা জানান নিহত আমজাদের স্ত্রী।

শরীফ উদ্দীন জুয়েল জানান, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণবিক্ষোভে রাজধানীর নর্দ্দা বাসস্ট্যান্ডে আজিজ সড়কের মাথায় পুলিশ নির্বিচারে গুলি চালায়। এ সময় পুলিশের গুলিতে ১৭ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী মোহাম্মদ আমজাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ‘শহীদ’ হন।

এতদিন আমজাদের পরিবার গ্রামের বাড়িতে ছিল। দুই দিন আগে ঢাকায় আসে তারা। খবর পেয়ে মঙ্গলবার নিহত আমজাদের বাসায় ছুটে যান জুয়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X