কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এখনো ঢাকায় আসেনি জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং দল’ 

জাতিসংঘ। ছবি : সংগৃহীত
জাতিসংঘ। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহতের ঘটনা নিয়ে তদন্ত করতে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় আসার কথা ছিল জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং দলের’। কিন্তু অনিবার্য কারণে তাদের সফরটি পিছিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুএকদিনের ভেতর ফ্যাক্ট ফাইন্ডিং দল ঢাকায় আসবে।

শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অণুবিভাগের শীর্ষ কর্মকর্তা কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

ওই কর্মকর্তা কালবেলাকে জানান, আজ তারা (ফ্যাক্ট ফাইন্ডিং দল) আসেনি। তাদের আসার কথা ছিল। সেটা পিছিয়েছে। কিন্তু কী কারণে তাদের সফর পিছিয়েছে সেটি তিনি পরিষ্কার করেননি।

তিনি বলেন, সব ঠিক থাকলে হয়তো দুই একদিন পর তারা আসবে। তারপর তার তাদের কার্যক্রম শুরু করবে।

সূত্রে বলছে, সফরে আসা দলটি গত ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত করবে। ঘটনাগুলোর কারণ (রুট কজ) পর্যালোচনা করবে এবং ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে সম্পর্কে সুপারিশ করবে।

এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আট শতাধিক ব্যক্তি নিহত এবং হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় ৫০ জন সদস্য নিহত হয়েছেন। আন্দোলনের সময় হতাহতের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১০

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১১

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১৩

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৫

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৬

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১৭

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৮

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৯

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

২০
X