কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৪:০৮ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দাম বাড়ল এলপিজির

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রতি কেজি এলপি গ্যাসের দর ৯৪.৯৬ টাকা হিসেবে ১২ কেজি নতুন দর নির্ধারণ করা হয়েছে ১১৪০ টাকা। গত মাসে ১২ কেজির দর ছিল ৯৯৯ টাকা। অন্যদিকে অটোগ্যাস লিটার প্রতি ৪৬.৪৯ টাকা থেকে বাড়িয়ে ৫২.১৭ টাকা করা হয়েছে। নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বুধবার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করে চেয়ারম্যান মো. নূরুল আমিন। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

জুলাই মাসের শুরুতে প্রতি কেজি এলপিজির মূল্য ৬ টাকা ২৭ পয়সা কমোনো হয়েছিল। এতে ১২ কেজি এলপিজির দাম দাঁড়িয়েছিল ৯৯৯ টাকা। প্রতি লিটার অটোগ্যাস জুলাই মাসে ছিল ৪৬ টাকা ৫৯ পয়সা। অটোগ্যাসের মূল্য বাড়িয়ে প্রতি লিটারের দাম ৫২ টাকা ১৭ পয়সা করা হয়েছে।

বিইআরসির সমন্বয়কৃত মূল্য তালিকা অনুযায়ী, ১২ কেজির বোতলজাতকৃত বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সাড়ে ৫ কেজি ৫২২ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ১৮৭ টাকা, ১৫ কেজি ১ হাজার ৪২৪ টাকা, ১৬ কেজি ১ হাজার ৫১৯ টাকা, ১৮ কেজি ১ হাজার ৭০৯ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০ টাকা, ২৫ কেজি ২ হাজার ৩৭৪ টাকা, ৩০ কেজি ২ হাজার ৮৯৪ টাকায় বিক্রি হবে।

এছাড়া, ৩৩ কেজি ৩ হাজার ১৩৪ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৩২৪ টাকা ও ৪৫ কেজির বোতলজাতকৃত বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে ৪ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১০

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১১

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১২

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৩

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৪

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৬

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৮

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৯

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

২০
X