কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৪:৫৯ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আজাদ তালুকদার ছিলেন নির্ভীক নিবেদিতপ্রাণ সাংবাদিক : তথ্যমন্ত্রী

বিশিষ্ট সাংবাদিক আজাদ তালুকদার। পুরোনো ছবি
বিশিষ্ট সাংবাদিক আজাদ তালুকদার। পুরোনো ছবি

চট্টগ্রামের জনপ্রিয় সাপ্তাহিক ‘একুশে পত্রিকা’র সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজাদ তালুকদারের ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্যমন্ত্রী ক্যান্সারের সঙ্গে যুদ্ধরত আজাদ তালুকদারের চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখতেন, কয়েকদিন আগেও হাসপাতালে তাকে দেখতে গেছেন।

মন্ত্রী হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, খুব কাছে থেকে দেখা আজাদ তালুকদার ছিলেন এক নির্ভীক নিবেদিতপ্রাণ সাংবাদিক। সংবাদপত্র, টিভি চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে দু’দশকের বেশি সময় ধরে অবদান রাখা আজাদের অকাল মৃত্যু অত্যন্ত বেদনার। চট্টগ্রামের সাংবাদিকতায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

বুধবার বাদ জোহর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম জানাজা, দুপুর আড়াইটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে দ্বিতীয় ও বাদ আসর রাঙ্গুনিয়া উপজেলায় প্রয়াতের নিজ গ্রামে পদুয়া হাইস্কুল মাঠে তৃতীয় জানাজার পর স্থানীয় কবরস্থানে আজাদ তালুকদারের দাফন সম্পন্ন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X