কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় জুলুমের শিকার হেফাজতে ইসলামের আলেমদের সংবর্ধনা

আশুলিয়ায় জুলুমের শিকার হেফাজতে ইসলামের আলেমদের সংবর্ধনা দিয়েছে হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশন। ছবি : কালবেলা
আশুলিয়ায় জুলুমের শিকার হেফাজতে ইসলামের আলেমদের সংবর্ধনা দিয়েছে হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশন। ছবি : কালবেলা

আশুলিয়ায় জুলুমের শিকার হেফাজতে ইসলামের আলেমদের সংবর্ধনা দিয়েছে হুব্বে রাসুল (সা.) ﷺ ফাউন্ডেশন।

সোমবার (১৬ সেপ্টম্বর) হুব্বে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন এর উদ্যোগে সংবর্ধনা, সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশুলিয়া থানা কর্তৃক আওয়ামী সরকারের আমলে মিথ্যা মামলা ও জেল জুলুমের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মাজলুম আলেমদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। দুপুর ২টা থেকে আসর পর্যন্ত সিরাত কনফারেন্স ও সংবর্ধনা অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মহিউদ্দিন রাব্বানী দা.বা. নায়েবে আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সাখাওয়াত হোসাইন রাজি হাফি. সহকারী সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিশেষ আলোচক হিসেবে ছিলেন মুফতি সালমান ফার্সি হাফি. মুহতামিম জামিয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ।

প্রধান অতিথি ছিলেন আলহাজ ইসরাফিল হোসেন- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ (ইসরাফিল কমপ্লেক্স)। সভাপতিত্ব করেছেন হুব্বে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি আল আমিন খন্দকার আমিনি (দা. বা.)।

আশুলিয়া থানা কর্তৃক শেখ হাসিনা সরকারের আমলে দীর্ঘ সময় মিথ্যা মামলা ও জেল-জুলুমের শিকার হয়ে আসছেন তারা হলেন- মুফতি আব্দুর রহিম হেলালি রহ., মাওলানা মাহমুদ কবির মনির, মুফতি ইলিয়াস আহমেদ কাসেমী, মাওলানা আতাউল্লাহ, মাওলানা আলমগীর হোসেন আজাদি, মুফতি আল আমিন খন্দকার আমিনী, মুফতি হুমায়ুন সাঈদ, মুফতি আব্দুল কুদ্দুস বিপ্লবী, মুফতি এমদাদুল হক, মুফতি আনিসুর রহমান তালুকদার, মাওলানা নাজমুল হাসান, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ বেলাল হোসাইন প্রমুখ। এ ছাড়াও দেশবরেণ্য ওলামা মাশায়েখ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান মেহমান নায়েবে আমিরে হেফাজত মুফতি মহিউদ্দিন রাব্বানী বলেন, হুব্বে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের পক্ষ থেকে কারানির্যাতিত মাজলুম আলেমদের সংবর্ধনা দেওয়াতে তাদের ভবিষ্যতে তাগুতের বিরুদ্ধে তাদের ভূমিকাকে আরও শাণিত করবে বলে আমি মনে করি।

প্রধান আলোচক মুফতি সাখাওয়াত হোসেন রাজী বলেন, সিরাতের মাসে আমাদেরকে বেশি বেশি সিরাত চর্চা করতে হবে এবং রাসূলের আদর্শে নিজেদের জীবন রাঙাতে হবে তাহলেই আজকের হুব্বে রাসূলের আয়োজন স্বার্থক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X