কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৯:২৬ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

তারেককে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পুরোনো ছবি

আদালতের নির্দেশনা পেলে দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে উদ্যোগ নেবে সরকার। বুধবার (২ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

তারেককে দেশে ফেরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেবে কিনা- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের রায়ের নির্দেশনা মেনে সরকার কাজ করবে। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে অনুরোধ করে নিশ্চয়ই তখন আমরা জোর তৎপরতা চালাব। কিন্তু পাঠানোর দায়-দায়িত্ব তো ওই দেশের সরকারের।

লন্ডনে তারেক রহমান কী স্ট্যাটাসে আছেন প্রশ্ন করলে জবাবে মন্ত্রী বলেন, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তারেক রহমান কী হিসেবে অবস্থান করছেন, তা জানি না। যদিও এ বিষয়ে একাধিকবার যুক্তরাজ্য সরকারের সাথে কথা বলার চেষ্টা করেছে বাংলাদেশ। তবে ব্যক্তিগত তথ্য দেশটি শেয়ার করে না বলে বারবারই ঢাকাকে জানিয়েছে।

আরও পড়ুন :তারেক-জুবাইদার রায় প্রত্যাখ্যান বিএনপির

বুধবার বিকেলে গুলশানের হোটেল লেকশোরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঢাকার বিভিন্ন দূতাবাসের রাজনৈতিক ডেস্কের কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা তারা করতে পারে। এটা ফ্রি কান্ট্রি। যে কেউ কাউকে দাওয়াত দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X